শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২৯ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

রাজধানীর মহাখালী থেকে ভুয়া সেনা কর্মকর্তা সালাউদ্দিন ভূইয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১

logoখবরের সময় ডেস্ক:বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২, রাত ১:৪ সময় 0135
রাজধানীর মহাখালী থেকে ভুয়া সেনা কর্মকর্তা সালাউদ্দিন ভূইয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১

রাজধানীর মহাখালী থেকে ভুয়া সেনা কর্মকর্তা সালাউদ্দিন ভূইয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন গার্মেন্টস এক্সেসরিজ কোম্পানীর নিকট ওয়ার্ক অর্ডার দিয়ে টাকা পরিশোধ না করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে আসছে। এমন এক প্রতারক সালাউদ্দিন ভূইয়া নিজেকে বিভিন্ন কোম্পানীর সিইও/মার্কেটিং ম্যানেজার/মার্চেন্ডাইজার ইত্যাদি পরিচয় প্রদান করে বিভিন্ন গার্মেন্টস কোম্পানীর নিকট হতে জালিয়াতির মাধ্যমে পণ্য ক্রয়ের জন্য ক্রয়পত্র বিতরণ করে। ভ‚য়া ক্রয়াদেশ প্রাপ্ত হয়ে গার্মেন্টস এক্সেসরিজ কোম্পানীগুলো ক্রয়াদেশ অনুযায়ী সম্পূর্ণ পণ্য ডেলিভারী করে। পরবর্তীতে সালাউদ্দিন ভূইয়া পণ্য ডেলিভারি পাওয়ার পর তাদের টাকা পরিশোধ না করে উক্ত পণ্যগুলো বিভিন্ন কোম্পানীর নিকট বিক্রি করে দেয়। ভুক্তভোগীরা তার নিকট থেকে পাওনা টাকা ফেরত চাইলে সে টাকা না দিয়ে বরং তাদের সাথে খারাপ আচরণসহ নিজেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা/আইজিপি’র আত্মীয়/সাংসদের আত্মীয় ইত্যাদি পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে থাকে। বর্ণিত বিষয়ে গত ০৫ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে ভুক্তভোগী বেশ কয়েকটি প্রতিষ্ঠান র‌্যাব-১ এর নিকট আইনি সহায়তা কামনা করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। ফলশ্রুতিতে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
 র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক এ এম এম সালাউদ্দিন ভূইয়া (৫৫), চাঁদপুর’কে গ্রেফতার করে। উক্ত অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত বাঁধাইকৃত ০১ টি ফটোফ্রেম, সেনাবাহিনীর ব্যবহৃত ০১টি করে গেঞ্জি, ক্যাপ, মানিব্যাগ ও মেডেল, ০৪ টি জাল লেটার প্যাড, ০১ টি জাল সীল, ০২টি জাল ক্রয়াদেশ, ০২ টি জাল সোয়াচ প্যাড, ০২টি চেক বই,০৩ টি মোবাইল ফোন ও বিভিন্ন কন্টেন্ট এবং নগদ ৯,৮৩০/- টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সালাউদ্দিন বিভিন্ন প্রতারণার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে।
  গ্রেফতারকৃত সালাউদ্দিন ভূইয়া’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে,সে নিজেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইও/মার্কেটিং ম্যানেজার/মার্চেন্ডাইজার ইত্যাদি পরিচয় প্রদান করে বিভিন্ন গার্মেন্টস এক্সেসরিজ এর ক্রয়পত্র বিতরণ করে থাকে। ক্রয়াদেশ অনুযায়ী কোম্পানীগুলো এক্সেসরিজ ডেলিভারি দেয়ার পর তাদের পাওনা টাকা পরিশোধ না করে সে উক্ত এক্সেসরিজগুলো অন্য কোম্পানীর নিকট বিক্রি করে দিত। এছাড়াও সে নিজেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা/ আইজিপি’র আত্মীয়/ সাংসদের আত্মীয় ইত্যাদি পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত সালাউদ্দিন ভূইয়া বিগত প্রায় ৫ বছর ধরে সে বিবিধ প্রতারণার আশ্রয় নিয়ে প্রতারণা করে আসছে। ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, সে কোটি টাকার অধিক আত্মসাৎ করেছে। বর্তমানে সে মহাখালীর একটি অফিসে সাবলেট ভাড়া নিয়ে বিগত ৩ মাস যাবত এহেন কার্যক্রম পরিচালনা করে আসছে।
 গ্রেফতারকৃত সালাহউদ্দিন আরও জানায় যে, সে কোন ঠিকানায় ৬ মাসের বেশি অবস্আন করে না। এছাড়া ফটোশপ এর মাধ্যমে বিভিন্ন ছবি এডিট করে মূলত প্রতারণার কাজে ব্যবহার করে থাকে। ইতোপূর্বে তার নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে আদালতে প্রতারণার মামলা ও বিভিন্ন থানায় ৩ টি অভিযোগ রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ভুক্তভোগী প্রতিষ্ঠানের মামলা প্রক্রিয়াধীন।
 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, প্রতারণা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর